বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২১

চকরিয়ায় অগ্নিকাণ্ডে অঙ্গার হয়ে ৩ ভাইবোনের মৃত্যু


কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে বসত ঘরে আগুন লেগে ঘটনাস্থলে তিন ভাই বোন নিহত হয়েছে।

গতকাল সোমরবার রাত সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাবান ঘাটা এলাকার জাকের হোসেনের বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর পরই তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির বয়স্করা ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচলেও অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জাকের হোসেনের ৩ সন্তান। স্থানীয় ব্যবসায়ী ও সমাজ সেবক মিঠুন কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে অঙ্গার হয়ে নিহতরা হলেন, জাকের হোসেনের পুত্র মো: জাহিদ(১১), তার দুই বোন ফৌজিয়া জন্নাত মমি (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

এলাকার স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক নেতাসহ চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ তানভীর হোসেন ঘটনাস্থলে পৌছে তা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রদান করেন। বর্তমানে শোকাহত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১