বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২১

মুজিব শতবর্ষ উপলক্ষে লামা পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


মুজিব শতবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভার উদ্যোগে লামা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদের সামনে থেকে এই অভিযান শুরু হয়ে পুরো বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়।

এসময় বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেতৃবৃন্দরা বাজার দোকানদারদের বাজারের বিভিন্ন অলিগলির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সকলকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্টান পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন, পৌর মেয়র জহিরুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ, লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম সহ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১