বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২১

কাউখালীতে মুজিব বর্ষ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


কাউখালী উপজেলা প্রশাসন মুজিব বর্ষ পালন উপলক্ষে আজ মঙ্গলবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোকসজ্জা, উপস্থিত বক্তৃতা, ‍সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাসপাতাল ও এতিমখানা গুলোতে উন্নত খাবার পরিবেশন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্তে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কৃষ্ণ চাকি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১