বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২১

আজ সারা দেশে দোকান-মার্কেট বন্ধ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সারা দেশে দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ থাকবে। গত ১৪ মার্চ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।

এদিকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক, আবু মোতালেব, হাফেজ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১