বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২১

হবিগঞ্জে মা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার


হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দ্বিগম্বরবাজারে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। মা ও মেয়ের গলায় কাটা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহত আমীর আলীকে বাহুবল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানান, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিনতলা একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সন্দ্বীপ দাস ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে হত্যা করা হয়েছে।

আহত সন্দীপ দাস জানান, রাত তিনটার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমি তাকে ফোন দিয়ে বলেন তার ঘর চুরি হয়েছে, ঘরে থাকা সেলাই মেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১