বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২১

২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রেকর্ড


মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ২ হাজার ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

আজ বৃহস্পতিবার কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

এ পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ।

এর আগে সর্বশেষ ৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন দুই হাজার ২০২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।

দৈনিক শনাক্তের হার সর্বশেষ এর চেয়ে বেশি ছিল গতবছরের ২৭ ডিসেম্বর। সেদিন পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫৩ শতাংশ।

এরপর কমতে কমতে তা ৩ শতাংশের নিচেও নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে। 

বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১