বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২১

কুমিল্লায় বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা


কুমিল্লার বরুড়ায় বাড়ির সামনে সোহেল আহম্মেদ পাটোয়ারী (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের ভাই বাবুল আহম্মেদ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় সোহেলের বাড়ির ফারুক আহম্মেদকে নাম উল্লেখ ও অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, সোহেলদের সঙ্গে একই বাড়ির বাসিন্দা ফারুক আহম্মেদের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো দীর্ঘদিন ধরে। সম্প্রতি ফারুক সন্ত্রাসী ভাড়া করে এনে তাদের একটি জায়গা দখল করেছেন। সোহেল ও তার ভাইকে মারধর করেছেন। তাদের ধারণা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে সোহেলকে কুপিয়ে হত্যা করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১