আপডেট : ১৯ March ২০২১
নরসিংদীর মনোহরদীতে বহ্মপুত্র নদীতে ডুবে বাবা ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলে মো: জাকারিয়া ফরাজী (৫০) তার ছেলে মো: সাজিদ ফরাজী (৭)। তারা শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ীর বাসিন্দা। এদিকে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষি জমি নদীর পাড়। সকালে মাঠে যাওয়ার সময় তার শিশু সন্তান তার সাথে যাওয়ার বায়না ধরে। পরে তাকে নিয়ে মাঠে যাচ্ছিল। এসময় কলাগাছের বেলা দিয়ে বহ্মপুত্র নদী পারাপারের সময়তার শিশু সন্তান নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে বাবা জাকারিয়া ফরাজী নদীতে ঝাঁপ দেয়। এসময় বাবা ছেলে দুই জনই নদীতে তলীয়ে যায়। পরে আশপাশের লোকজন নদীতে থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কতব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝ খানে যাওয়ার পর বেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে দিয়ে দুই জনেরই মৃত্যু হয়। উর্ধ্বতন কর্মকতাদের সাথে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১