বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২১

আখাউড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবাগত ওসি মো. মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার থানা হল র‍ুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওসি মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। পুলিশ এবং সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ কর্মকান্ড নির্মূল করা সম্ভব।

তিনি সেবার ধরণ পাল্টাতে অঙ্গীকার ব্যক্ত করে আরো বলেন, টাকা নিয়ে সেবা দিতে হবে এমন অবস্থা কোন ভাবেই হতে দেওয়া যাবে না। মানুষ যেন পুলিশের সর্বোচ্চ সেবা পায় সেটা নিশ্চিত করা হবে।

মাদক পাচার সম্পর্কে তিনি বলেন, যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি এ অবস্থা উত্তোরণের পথ খুঁজে বের করতে হবে। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদেরকে বিকল্প আয়ের ব্যবস্থা করে দেওয়ার বিষয়য়ে আলোকপাত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন মিশু, জালাল হোসেন মামুন, মো. আবির মো. সফিকুল ইসলাম প্রমূখ। সাংবাদিকরা এসময় পেশাগত দায়িত্ব পালনে ওসির সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১