বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০২১

আখাউড়ায় অটোরিক্সাসহ ছিনতাইকারী আটক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ মোশারফ হোসেন (২৯) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে পৌরশহরের মসজিদপাড়ার শুল্ক গুদামের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত মোশারফ হোসেন জেলার কসবা উপজেলার কুঠিবাজার এলাকার শাহ আলমের ছেলে।

আখাউড়া থানার সহকারী পরিদর্শক ময়নাল হোসেন খান জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিন টার দিকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল আখাউড়া-চান্দুরা সড়ক থেকে দুটি ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। খবর পাওয়ার পর পরই ছিনতাইকারীদের ধরতে মাঠে নামা হয়।

পরে সকালে শুল্ক গুদামের সামনে থেকে অটোরিক্সাসহ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য মোশারফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় দুটি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া দুটি অটোরিক্সার মধ্যে একটির মালিক পৌরশহরের খড়মপুর এলাকার আতিকুর রহমান খাদেম বলে জানা গেছে। অপরটির মালিকের নাম এখন পর্যন্ত পাওয়া যায়নি। আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১