আপডেট : ১৯ March ২০২১
ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (৪৫) আর নেই। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (১৯ মার্চ) বেলা ৩.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন যাবত ডায়াবেটিক ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে তিনি বাসায় স্ট্রোক করলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে সিলেটে প্রেরণ করেন। সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে নেয়ার পর তার মৃত্যু হয়। এদিকে আব্দুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে হবিগঞ্জের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, ডিবিসি নিউজ টিভি’র শুরু থেকে আব্দুল্লাহ আল মামুন হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ইংরেজি দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের একজন সদস্য। একইসাথে তিনি হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১