আপডেট : ১৯ March ২০২১
ঝিনাইদহের শৈলকুপায় নবাগত জেলা প্রশাসক মজিবর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি পার্থ প্রতীম শীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যা, মাহমুদুল হাসান মামুন, জামিনুর রহমান বিপুল, ফারুক বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে যুব উন্নয়নের পক্ষ থেকে চেক প্রদান করেন জেলা প্রশাসক। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেফালী বেগম জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১