আপডেট : ২০ March ২০২১
মৌলভীবাজারের জুড়ি উপজেলার বটলি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় শনিবার ভোর ৪টার দিকে কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। জুড়ি থানা পুলিশের সুত্রে জানা যায়, শুক্রবার রাতে বটুলি সীমান্তে ভারতীয় অংশে কয়েক জন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এসময় সবাই পালিয়ে গেলেও বাপ্পা নামের এক জন ঘটনাস্থলেই মারা যান। তিনি বটুলী এলাকার বাসিন্দা। বিষয়টি বিজিবিকে অবগত করা হয়েছে। তার মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। ফুলতলা ইউনিয়নের মেম্বার মইনুদ্দিন জানান, শনিবার ভোর ৪টার দিকে বাপ্পার মরদেহ পাওয়া যায়। বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। বিজিবি স্থানীয় ক্যাম্পের অধিনায়ক সিদ্দিকি জানান, আমরা খবর শুনেছি এবং নিশ্চিত হতে বিএসএফের সাথে যোগাযোগ করেছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১