আপডেট : ২০ March ২০২১
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও আক্রান্ত। আজ শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিন গণমাধ্যমকে বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমরা পরীক্ষা করাই। দুদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি। এ বিষয়ে জানতে মহাপরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অন্য একটি সূত্র জানায়, কয়েক দিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১