বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২১

কালিয়াকৈরে আগুনে পুড়লো ২৪ কক্ষ


গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। এতে ২৪টি কক্ষ ভূষ্মিভূত  হয়েছে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানিয়েছে,উপজেলার রতনপুর এলাকার কালিয়াকৈর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনীতে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী    কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন,ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হতে পারে।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১