আপডেট : ২০ March ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেন, করোনায় আক্রান্ত হয়ে উনি হানপাতালে ছিলেন। তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। ৭৬ বছর বয়সী রুহুল আলম চৌধুরীর নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে গত ১০ মার্চ তাকে সিএমএইচ এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ মার্চ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানান, শনিবার আসরের পর জানাজা শেষে বনানী সামরিক কবরাস্থানে দাফন করা হবে সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তাকে। রুহুল আলম চৌধুরী ২০০৬ সালে ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেন। তার মৃত্যু হয় বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১