বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২১

শুভাঢ্যা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা


কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৩টার দিকে পারগেন্ডারিয়া এলাকায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শুভাঢ্যা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়া আক্তারের সঞ্চালনায় শুভাঢ্যা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি খাদিজা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মো. বাসের উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন সুক্কুর, কেন্দ্রীয় কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক ইত্তেখার আহমেদ দুলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী মৃধা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের আহবায়ক জাহানারা বেগম,দক্ষিণ কেরানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ মনোয়ারা বেগম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগে আহবায়ক কমিটির সদস্য শবনম আক্তার,থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী উর্মি আক্তার সাথী।

এসময় প্রধান অতিথি বক্তব্যে হাজি মো. বাসের উদ্দিন বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকথার নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী পালন করছি। এই দিনটি আমাদের জন্য স্বরনীয় হয়ে থাকবে। তিনি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এই বর্ধিত সভা আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, মহিলা আওয়ামী লীগের কোনো কমিটিতে বিএনপি জামায়াতের কোনো নেতাকর্মী যাতে কোনোভাবে ঢুকতে না পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১