বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২১

বাউফলে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন


পটুয়াখালীর বাউফলে ভোট কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানবন্ধন করেছে স্থানীয় লোকজন। আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষের সঙ্গে অংশ নিয়ে কনকদিয়া ইউপির সাবেক দুই চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীর ও মিজানুর রহমান হিরোন নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি পুনর্বহালের দাবি জানান। 

মানববন্ধনে অংশ নিয়ে নারয়নপাশা গ্রামের আশিউর্ধো আব্দুর রহিম বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে এলাকার ভোটারগন বিভিন্ন সময়ে ভোধিকার প্রয়োগের সুযোগ পেলেও একটি মহল তাদের স্বার্থ হাসিল করতে কৌশলে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে কুম্ভখালী কাঠীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থানান্তর করে।

জানতে পেরে স্থানীয়দের পক্ষে গত ১৬ মার্চ কেন্দ্রটি পুর্নবহালে প্রধান নির্বাচন কমিশন বরাবরে আবেদন করা হয়। কেন্দ্র পুনর্বহালের বহাল না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১