বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২১

ভারতে দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আজাদ নিহত


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ(৫৭) ভারতের দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে।

তার নিকটজন ইতিহাস গবেষক আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে কুমিল্লার আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

আহসানুল কবির জানান, মিজানুর রহমান আজাদ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ফেরার পথে শুক্রবার রাতে ভারতের দর্শনায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

মিজানুর রহমান আজাদ ৯০দশকের মেধাবী ছাত্রনেতা ছিলেন। তার নেতৃত্বে কুমিল্লায় এরশাদ বিরোধী আন্দোলন জোরদার হয়। তিনি একজন তুখোড় বক্তা। তিনি ছিলেন সব মতের মানুষের নিকট প্রিয়। কেন্দ্রীয় ছাত্রলীগের তিনি সভাপতি প্রার্থী ছিলেন। অভিমানে তিনি রাজনীতি থেকে সরে গিয়ে ব্যবসায় জড়িত হন।

তার ছোট ভাই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল মরদেহ গ্রহণের জন্য ভারতে গিয়েছেন।

ধারণা করা হচ্ছে, ময়না তদন্ত শেষে রোববার দুপুরে মরদেহ দেশে প্রবেশ করবে। সোমবার কুমিল্লা টাউন হলে জানাজা হতে পারে। সময় পরে জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১