আপডেট : ২১ March ২০২১
বাউফলে ৫০ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত গোলাবাড়ি-কালিশুরী আন্তঃমহাসড়কের এক বিশাল অংশে ফাটল ধরেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতায় সড়কটির নির্মাণকাজ করে মেসার্স মাফুজ খান এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, উপজেলা, জেলা ও বিভাগীয় সদরের সঙ্গে যাতায়াতের সুবিধার্থে উপজেলার সদরের গোলাবাড়ি থেকে পাশের বাকেরগঞ্জের গোমা ও কাউয়ার চরের চরামদ্দি হয়ে বরিশাল পর্যন্ত সড়ক বর্ধিতকরণ প্রকল্পের ২০১৮-১৯ অর্থবছরে গোলাবাড়ি-কালিশুরী কুমারখালী পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার আন্তঃমহাসড়কের পুনর্নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসে সড়কের ডিবিএস বেইজ কোর্স পর্যন্ত সম্পন্ন হয় মাত্র। এবার ডিবিএস ওয়ারিং কোর্স শেষে সম্পন্ন হবে রোড মার্কিংয়ের কাজ। তবে অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকেই নানা অনিয়মের মধ্য দিয়ে সড়কটির নির্মাণকাজ করায় এবং সোল্ডারে মাটি কম থাকায় ফাটল ধরেছে গাঝিমাঝি এলাকায় সড়কের এক বিশাল অংশে। সড়কের ওই অংশের খালের পাড়ে সঠিক পাইলিং না করায় এ ফাটল ধরেছে জানায় স্থানীয় কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী জানান, সড়কের বিটুমিনের সার্ভেস তুলে বেইজ কোর্স অর্থাৎ পাথ ও বালুর অংশ পর্যন্ত রিপিয়ার করে পুনরায় বিটুমিনের কাজ করা উচিত। তবে সড়ক ও জনপথ বিভাগ বিষয়টি অবহিত থাকলেও কোনো পদক্ষেপই নেয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১