বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২১

আখাউড়ায় ওয়াজ মাহফিলে যুবকের মৃত্যু

ওয়াজ মাহফিল শুনতে এসে জমসিদ মিয়ার মৃত্যু ছবি : সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওয়াজ মাহফিল শুনতে এসে জমসিদ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের তারাগন এলাকায় এ ঘটনা ঘটে। জমসিদ ওই এলাকার মো. সেলু মিয়ার ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, তারাগন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৫৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে চলে ওয়াজ মাহফিলের কার্যক্রম। ওয়াজ মাহফিল শুনতে অন্যান্য লোকজনের ন্যায় জমসিদ শুরু থেকেই প্যান্ডেলে বসে থাকেন। রাত পৌনে এগারটার দিকে প্রধান অতিথি মাও: উবায়দুল্লাহ মাজহারীর বয়ান শুরু হলে হঠাৎ করে সে বমি করে বসা থেকে পড়ে যায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তারাগন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: নুরুল ইসলাম বাবুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জমসিদ একজন খুবই পরহেজগার যুবক ছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১