বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২১

ধনবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

মোটরসাইকেল চুরি চক্রের সদ্যস্য হাবিবুর রহমান হাফিজুর (৩৬) ছবি : বাংলাদেশের খবর


টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য হাবিবুর রহমান হাফিজুর (৩৬)কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাফিজুর উপজেলার বলদিআটা গ্রামের মুনছের আলীর ছেলে।

পুলিশ জানান, শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলার কাউনিয়া বাজারে এক লোক তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাজার করতে গেলে হাফিজুর মোটরসাইকেলটি কৌশলে তালা খুলে চুরির করার সময় স্থানীয় জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে। পরে জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

ধনবাড়ী থানার এসআই মো. সুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১