বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২১

জামালপুরে করোনা প্রতিরোধে জেলা পুলিশের পথ সভা অনুষ্ঠিত

কোভিড-১৯ প্রতিরোধে জন সচেতনতা ম‍ূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে ছবি : বাংলাদেশের খবর


জামালপুরের সরিষাবাড়ীতে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে জন সচেতনতা ম‍ূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২১ মার্চ) সকালে উপজেলার পিংনা এলাকায় এ পথসভা করেছে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।

পথ সভায় বিভিন্ন যানবাহনে করোনা সচেতনতা স্টিকার লাগানো হয়। এছাড়া গাড়ী চালক ও যাত্রীদের মাক্স বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, এস আই সিরাজ আলী, এ এস আই মেহেদী মাসুদ, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেলসহ অন্যান্য পুলিশ সদস্য ও  সাধারণ জনগন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১