বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২১

ঢাকা-টাংগাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজট


সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাংগাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুরে তীব্র যানজট। চরম দুর্ভোগ চালক ও যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক ইন্সপেক্টর ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানান, সোমবার (২২ মার্চ) ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক মহাসড়কের কালিহাতি উপজেলার জোকারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি ট্রাকই দুমরে মুছরে যায়।

এসময় একজন ট্রাক চালক গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দ্রুত সময়ে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১