আপডেট : ২২ March ২০২১
আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ । আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। আটক ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বান্দাবাড়ি গ্রামের বেলায়েত খানের ছেলে ওহিদুল ইসলাম (৩৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারী গ্রামের সামছুল মন্ডলের ছেলে ছালিম মন্ডল (৪০) একই এলাকার আহেদ মোল্লার মেয়ে আজিমন নেছা (৩৮) ও দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার ঘৌণকৃষ্ণপুর গ্রামের লাল মিয়ার ছেলে মিঠু মিয়া (৩৮)। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এস.এ পরিবহনের সামনে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় সন্দেহভাজন এক নারীসহ চার ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার পুরিয়া হেরোইন যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে আশুলিয়ার বাইপাইল ও এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১