বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২১

সবজি গাছের সাথে এ কেমন শত্রুতা!


নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে এক কৃষকের ক্ষেতের সবজিগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাধারচর ইউনিয়নের খালপাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে কৃষক আজিজুল হকের সবজি ক্ষেতে  এ ঘটনা ঘটে।

কৃষক আজিজুল হক বলেন,  পৈত্রিক ও আমার ফুফুর জমি ভাড়া নিয়ে দশ বছর যাবত আমি চাষবাস করে আসছি। অভাবের সংসারের স্বচ্ছলতা আনতে ১৮ শতক জমিতে লাউ, শিম ও করলাসহ বিভিন্ন জাতের সবজির চাষ করেছিলাম। অল্প কয়েকদিনের মধ্যেই ফসল বাজারেও বিক্রি করতাম। কিন্তু রাতের আধারেঁ বাগানের অন্তত দুই শতাধিক লাউ ও করলাসহ বিভিন্ন জাতের সবজির গাছ  কেটে নষ্ট করে ফেলা হয়েছে। এতে করে আমার প্রায় ১ লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের সাথে জমি নিয়ে চাচা দেলোয়ার হোসেনের বিরোধ রয়েছে। তারা আমাদের ফসলের ক্ষেত দখলের নেয়া চেষ্টা করছে। এ নিয়ে কয়েকবার শালিস হয়েছে। শালিসের রায় আমাদের পক্ষে গেছে। তারপর ও তারা রায় না মেনে আমাদের জমি দখল করতে চায়।  কিন্তু রাতের আধাঁরে আমার ফসল নষ্ট করে আমাকে নি:স্ব করে দিয়েছে। যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উত্তর সাধারচর ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের মেম্বার মাইনুল ইসলাম বলেন, তাদের চাচা- ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১