বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২১

গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার। সোমবার (২২ মার্চ) দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, ঠিক সেই সময় তাকে এমন সম্মান দিতে পেরে ভারতের সরকার ও জনগণ সম্মানিত রোধ করছে।

এতে আরও বলা হয়েছে, গান্ধী শান্তি পুরস্কারের জন্য এক কোটি টাকা, একটি পদক ও একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প দেয়া হবে।

১৯৯৫ সাল থেকে প্রতিবছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার। মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই বছর থেকে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার চালু করা হয়। একটি স্মারক ও মানপত্রও প্রদান করা হয়। জাতীয়তা, জাতি, ধর্ম-মত ও লিঙ্গ নির্বিশেষে সবাইকে এই পুরস্কার দেয় ভারত সরকার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১