বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২১

কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


কুমিল্লার চৌদ্দগ্রামে গড়িচাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নবগ্রাম রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার ঘোল পাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ফটিক মিয়ার ছেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এয়াছিন প্রাধানিয়া। তিনি জানান, বিকেলে ইলিয়াছ ও তার বন্ধু জাহাঙ্গীর মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজারে যাচ্ছিলেন। তারা মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় পৌঁছলে পিছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উন্নত চিকিৎসারজন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তারা মারা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১