বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২১

গভীর রাতে দেশে ফিরলেন সাকিব

ফাইল ছবি


সোমবার দিবাগত রাত ২টার কিছু পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ঢাকা পৌঁছানো এবং বিমানবন্দর ছাড়ার তথ্য জানিয়ে বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সব ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু সবার চোখের আড়াল হয়ে রাত আড়াইটার পর বিমানবন্দর ত্যাগ করেছেন সাকিব। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এ খবর জানান। গত ফেব্রুয়ারিতে মাকে নিয়ে আমেরিকা গেলেও, সাকিব এবার ফিরেছেন একাই।

বিমানবন্দরে কর্মরত নিরাপত্তাকর্মীদের দাবি, গণমাধ্যমের তাক করা ক্যামেরার সামনে দিয়েই বের হয়ে যান সাকিব। রাত ২টা ৪০ মিনিটে সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে চেপে চলে যান তিনি। কালো গ্লাসের কারণে বোঝার উপায় ছিল না, আদৌ গাড়ির মধ্যে কেউ ছিলেন কি না। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে, রঙচটা সেই গাড়িতে করেই বের হয়ে গেছেন টাইগার অলরাউন্ডার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১