বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০২১

ঈশ্বরদীতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, আটক ২

আটককৃত প্রতারক চক্রের সদস্য ময়নুল ইসলাম (৫০) ও জায়েদ বিন সিয়াম (২৫) ছবি : বাংলাদেশের খবর


চাকরি দেয়ার নামে চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রতারণার জাল বিছিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অপরাধে চক্রের দুুই সদস্যকে গ্রেপ্তার করেছে রুপপুর পুলিশ।

জানা গেছে, ঈশ্বরদী থানাধীন পাকশী ইউনিয়নের চর রূপপুর জিগাতলা গ্রামস্থ আব্দুল কুদ্দুসের বাড়ী ভাড়া নিয়ে অনিক এন্টারপ্রাইজের লিঃ নামক কোম্পানি সৌর বিদ্যুৎ কেন্দ্র, পাবনাতে ভাল বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রের সদস্যরা।

ভুক্তভোগীদের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২২ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানাধীন পাকশী ইউনিয়নের চর রূপপুর জিগাতলা গ্রামস্থ আব্দুল কুদ্দুসের বাড়ীর দ্বিতীয় তলায় অনিক এন্টারপ্রাইজের লিঃ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটককৃত প্রতারক চক্রের সদস্যরা পাবনা জেলার চাটমােহর থানার চর ভবানীপুর সাহাপুর গ্রামের (বর্তমান পাবনা সদর থানার কাচারীপাড়ার) বাসিন্দা ইয়াজ উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম (৫০) ও ময়নুল ইসলামের ছেলে জায়েদ বিন সিয়াম (২৫)।

এ বিষয়ে  ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত দুই আসামি ও পলাতক আসামি পাবনা জেলার চাটমোহর থানার রমিনগর গ্রামের জব্বার মােল্লার ছেলে সানোয়ার হােসেন (৫৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১