বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২১

সজলের ব্যাচ ২০০৩


নতুন সিনেমায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তার এই সিনেমার নাম ‘ব্যাচ ২০০৩’। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক শেয়ার করেছেন সজল। এছাড়া এর অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্টারটি দেখা যাচ্ছে। চিত্রনাট্য লেখার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন পার্থ সরকার। গল্প লিখেছেন রাফায়েল আহসান।

সজল বলেন, ‘লম্বা প্রি-প্রোডাকশনের পর গত ডিসেম্বরে আমরা সিনেমাটির শুটিং শুরু করি। দর্শক আমাকে এখানে একদমই নতুনভাবে দেখতে পাবেন। এ ধরনের চরিত্র এর আগে করিনি। চরিত্রটি ধারণ করতে শুটিংয়ের আগে আমি দীর্ঘদিন অন্য কোনো নাটক বা সিনেমার কাজ করিনি। সব‌ মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে।’

পরিচালক পার্থ সরকারের প্রথম সিনেমা এটি। তিনি বলেন, ‘সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা এটি। আমরা খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করেছি। এর বাকি কলাকুশলী এবং অন্য তথ্য শিগগিরই প্রকাশ করব।’ ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘ব্যাচ ২০০৩’ মুক্তি পাবে দেশীয় ওটিটি প্ল্যাটফরমে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১