আপডেট : ২৪ March ২০২১
পরিবারের সবাইকে যুক্তরাষ্ট্রে রেখে সাকিব আল হাসান দেশে ফিরেছেন আইপিএল খেলার প্রস্তুতির জন্য। একদিন বিশ্রামে কাটিয়ে বুধবার নিজের জন্মদিনের সকালে বিশ্বসেরা অলরাউন্ডার নেমে পড়লেন ব্যাট হাতে। শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে এসে শুরু করেছেন অনুশীলন। ৩৪তম জন্মদিনে সাকিব তেমন আয়োজন করেননি। বোনের সঙ্গে কেক কেটে সেরেছেন উদযাপন। সেই ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব। তার স্ত্রী-সন্তানরা আছেন যুক্তরাষ্ট্রে। এ মাসের শেষদিকে মুম্বাইয়ে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার। আইপিএলের কারণে সাকিব খেলবেন না এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। আর তৃতীয় সন্তানের আগমনের জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১