বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২১

সখীপুরে মাস্ক নিয়ে মাঠে পুলিশ


দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় মাস্ক পরার অভ্যাস গড়তে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে। বুধবার সখীপুর পৌর শহরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর উদয়ের নেতৃত্বে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানান।

স্থানীয়রা জানান, পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমে আসবে।

ওসি (তদন্ত) লুৎফুল কবীর বলেন, দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। প্রায় এক হাজার পথচারীকে মাস্ক বিতরণ করে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১