আপডেট : ২৪ March ২০২১
আখাউড়া-সিলেট রেলপথে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে আজমপুর রেলওয়ে স্টেশনের অদূরে রাজাপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এর আগে, সকালে রাজাপুর এলাকা ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আখাউড়া রেলওয়ে থানা এসআই মো. মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে বলেন আজমপুর রেলওয়ে স্টেশনের অধুরে রাজাপুর এলাকায় সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের বগি সংযোগস্থলে (হুক) বসে যাওয়ায় ঝাঁকি লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১