আপডেট : ২৪ March ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলায় আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা মো: জাহাঙ্গীর আলম নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি দাবী করেন ফকিরমুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মাদক মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আসামী করে হয়রানি করছে বলে অভিযোগ করেনে। অবশ্য বিজিবি বলছেন উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আসামী করা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর শহরের সড়ক বাজারে তৃষা ফ্যাশন নামে তার একটি তৈরি পোশাকের দোকানে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১৭ মার্চ বিকালে তার বন্ধু ইবনে মাসুদকে নিয়ে উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে আমার লিচু বাগান দেখাতে নিয়ে যাই। ফিরে আসার পথে ফকিরমুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার মো: আলম ও জওয়ান মো: রফিক তাদের গতিরোধ করে পরিচয় ও আসার উদ্দেশ্য জানতে চায়। তারা দুজন পরিচয় দিয়ে বাগান দেখতে যাওয়ার কথা বলায় বিজিবি তাদেকে ওই বাগানে নিয়ে যেতে বলেন। এসময় তাদেরকে বাগানে নিয়ে যাই। এক পর্যায়ে বাগানে বিজিবির সঙ্গে উভয়পক্ষের বাক-বিতন্ডা হয়। এ ঘটনার ৩ দিন পর ওই ক্যাম্পের হাবিলদার তামিল হোসেন বাদি হয়ে আখাউড়া থানায় একটি মাদক মামলা করেন। মামলায় সীমান্ত এলাকা থেকে ২০০ বোতল ভারতীয় স্কফ জব্ধ করার কথা উল্লেখ করেন। ওই মামলায় বিজিবি তাকে পলাতক আসামি করে। জাহাঙ্গীর আরও বলেন, আমি কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত নই। ব্যবসা করে স্বচ্ছভাবে জীবনযাপন করছি। বিজিবির সাথে বাক-বিতণ্ডার জেরে আক্রোশের বশে আমাকে মাদক মামলায় আসামী করেছে। আমি ন্যায় বিচার প্রার্থী। এ ব্যপারে জানতে চাইলে ২৫ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস কবির বলেন উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জাহাঙ্গীরকে আসামি করা হয়েছে। তিনি নির্দোষ হয়ে থাকলে আদালত থেকে মুক্ত হয়ে আসবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১