বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২১

বাউফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার দুই প্রার্থী


বিনা প্রতিদ্বন্দ্বিতায় পটুয়াখালীর বাউফলে ইউপি’র চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার নামে নৌকার দুই প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার কালাইয়ায় আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, হাতপাখা মার্কার আলতাফ হোসেন ও কালিশুরীতে নৌকা মার্কার অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল, হাতপাখা মার্কার মুহাম্মদ আবদুল জলিল ও স্বতন্ত্র হিসেবে সেলিম মিয়া মনোনয়নপত্র জমা দেন।

আজ বুধবার প্রত্যাহারের শেষ দিনে ওই দুই ইউনিয়নে ফয়সাল আহম্মেদ মনির মোল্লা ও অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার ছাড়া প্রতিদ্বন্দ্বি অপর প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়া হয়। এতে ফয়সাল আহম্মেদ মনির মোল্লা চতুর্থবার এবং অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল সিকদার তৃতীয়বারের মতো উইপি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, প্রতিদ্বন্দ্বিতা না হলেও নির্বাচনের নির্ধারিত তারিখের আগে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করার বিধান নেই। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১