বাংলাদেশের খবর

আপডেট : ২৫ March ২০২১

২৬ ও ২৭ মার্চ ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে : ডিএমপি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য আগামী ২৬ ও ২৭ মার্চ শুক্রবার ও শনিবার ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক সমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১