বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২১

শাহবাগে নুরদের বিক্ষোভ সমাবেশ স্থগিত


রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী সমাবেশে হামলার প্রতিবাদে ঘোষণা করা শাহবাগের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।

আজ শুক্রবার (২৬ মার্চ) ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত প্রোগ্রামটি স্থগিত করা হল।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১