বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২১

ভূঞাপুরে উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব


টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত  হচ্ছে স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তীউৎসব। ভূঞাপুর উপজেলা প্রশাসনের ব্যানারে সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর-গোপালপুর আসনের সাংসদ তানভীর হাসান ছোটমনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রনি, থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহাবসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পরে উপজেলা আওয়ামী লীগ, ভূঞাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে, গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে গণহত্যায় নিহত শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১