বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২১

কলমাকান্দায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


নেত্রকোনার কলমাকান্দায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন ইউনিয়নের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। 

আজ শুক্রবার মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধার হাতে রজনীগন্ধা দিয়ে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা । 

সম্মাননা প্রদান শেষে ইউএনও মো. সোহেল রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ৭৫ প্রতিরোধযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানু মজুমদার ।

ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  মো. আব্দুল খালেক ,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১