আপডেট : ২৬ March ২০২১
মানিকগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে মানিকগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এরপর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মানিকগঞ্জ পৌরসভা ও জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১