বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২১

স্মৃতিসৌধে অর্জুনের চারা রোপণ করলেন মোদি


জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি অর্জুন গাছের চারা রোপণ করেছেন।

শুক্রবার (২৬ মার্চ) সাভারে স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেখানে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন তিনি।

২০১৫ সালে বাংলাদেশে সফরে এসে সাভারে আরও একটি চারা রোপণ করেছিলেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার ঢাকায় এলেন আওয়ামী লীগ সরকারের আমলেই। ২০১৫ সালের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ঢাকা সফর করেন। এবার তিনি দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসলেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১