বাংলাদেশের খবর

আপডেট : ২৬ March ২০২১

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদউল্যাহ চৌধুরী আর নেই


শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদউল্যাহ চৌধুরী মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শুক্রবার বিকেল ৪টায় তিনি ঢাকা নিউরো সাইন্স হাসপাতাল তিনি মারা যান। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু।

ফরিদউল্যাহ চৌধুরী’র স্ত্রী নাসরিন জাহান শেফালি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক০মন্ডলীর সদস্য।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানসহ অসংখ্যা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১