বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল


হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়ন এবং রোববার সারাদেশে ডাকা সকাল সন্ধ্যা হরতাল সফল করতে ও ২৬ মার্চ তৌহিদী জনতার উপর নির্মম হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে জেলা শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ও জামিয়াসিরাজুল উলুম মাদ্রাসা শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করে।

জেলা শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবারো মাদ্রাসা সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুফতি মোবারক উল্লাহসসহ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের নিন্দা জানান এবং এই ঘটনাকে কেন্দ্র করে চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশি হামলা ও  হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে তার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। সে সাথে আগামীকাল রবিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকা দেশব্যাপী হরতাল সফল করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১