আপডেট : ২৭ March ২০২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ব্যাপক ভাংচুর ও অগ্নিযোগের পর ট্রেন চলাচল শুরু হলেও রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আটকে পড়া ট্রেনগুলো রাত ১২টার পর থেকে গন্তব্যে ছেড়ে গেলেও শনিবার (২৭ মার্চ) সকাল থেকে এই স্টেশনের সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। এদিকে ট্রেনের যাত্রা বিরতি বাতিল হওয়ার কারনে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার যাত্রী। স্টেশনে আসা বিভিন্ন ট্রেনের যাত্রীরা পড়েছেন বিরম্বনায়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যেসব যাত্রী অগ্রিম টিকেট কিনেছেন তারা আখাউড়া অথবা আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকেট ফিরত দিতে পারবে। পুনরায় ট্রেন চলাচলের জন্য বিভিন্ন স্থানে মেরামতের কাজ চলছে। গতকালের ঘটনায় রেলস্টেশনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনের কাজ চলছে। এ বিষয়ে এখনও কিছু বলা যাবে না। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শোয়েব বলেন, বসার আসন, টিকেট কাউন্টার, কম্পিউটার, মনিটরিং সিস্টেমসসহ কোন কিছুই অক্ষত নেই। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঊর্ধ্বতন কৃর্তপক্ষের নির্দেশে এই স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। বর্তমানে এই স্টেশনটি ডি গ্রেডের মত করে ট্রেন চলাচল করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১