বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২১

পবিত্র শবেবরাত উপলক্ষে বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল


পবিত্র শবে বরাত ১৪৪২ হিজরি উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। রবিবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১