বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২১

৪২তম বিসিএসের ফল প্রকাশ


৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।  আজ সোমবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন।

৪২তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়াও টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে উত্তীর্ণদের ফল পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, ৪২তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীর সংখ্যা ছিল মোট ৩১ হাজার ২৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন। কমিশনের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ৪২তম বিসিএস পরীক্ষার ফল জানা যাবে। PSC42Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১