আপডেট : ২৯ March ২০২১
টাঙ্গাইলের ভূঞাপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ ২০ জন আহত হয়েছে। ভূঞাপুর থানার এসআই মাহমুদুল হক বাদী হয়ে রোববার রাতে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ হাজার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোন আসামি। ভূঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, গত শুক্রবার সন্ধ্যায় নিকরাইল বাজারে পূর্ব শত্রুতার জের ধরে নলুয়া ও গোহালিয়াবাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে নারী-পুরুষ মিলে কয়েক হাজার লোকজন সংঘর্ষে অংশ নেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা কালে সংঘর্ষে ওসিসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। এসময় ওসি মোহাম্মদ আব্দুল ওহাব উচ্ছৃঙ্খল গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করলে তাদের ছোরা পাথরে মাথা ফেটে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে কালিহাতী থানা, ভূঞাপুর থানা ও পুলিশ লাইন থেকে রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনার পর থেকেই নিকরাইল বাজারে লোকজন কমে গেছে। গ্রেপ্তার আতঙ্কে নলুয়া ও গোহালিয়াবাড়ি গ্রামের অনেক লোক বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়ি চলে গেছে। দিনের বেলায় বাড়িতে অবস্থান করলেও রাতের বেলায় বেশিরভাগ লোক অন্যত্র চলে যায়। স্থানীয় লোকজনের দাবি প্রকৃত অপরাধীরাই যেন আইনের আওতায় আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১