আপডেট : ৩০ March ২০২১
সিলেটের দক্ষিণ সুরমার কায়েস্থরাইলে ফুলঝুরির ও আতশবাজি আগুনে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল সোমবার (২৯ মার্চ) সোমবার সন্ধ্যায় ৭টার দিকে আকিল শাহ্ মাজার রোডের প্রবাসী লেবু মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। ধারণা করা হচ্ছে সিলেট সিটির ২৫ নং ওয়ার্ডের আকিল শাহ্’র মাজার থেকে কে বা কারা ফুলঝরি আগুন দিয়ে আতশবাজির মাধ্যমে টিনসেট বাসার উপর জ্বলন্ত তারাবাতি ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর চালে জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুনে এক এক করে ৪টি বসতঘর পুড়ে যায়। যে ৪টি ঘর পুড়ে গেছে ওরা সবাই ভাড়াটিয়া হিসেবে থাকতেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিট ইউনিট ঘটনাস্থল গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১