বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২১

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪


চট্টগ্রামের রাউজান উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশাচালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

স্থানীয়রা জানান, ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।

রাউজান থানার এসআই হুমায়ুন কবীর জানান, বুধবার ভোরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১